ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার চাঁপাইনবাবগঞ্জে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান। কালীগঞ্জে কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে লংমার্চ, রংপুরে কঠোর বার্তা শফিকুর রহমানের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে হেরোইনসহ আটক দুই চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন-পৌরসভার বিশেষ অভিযান

নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি বাদল, সম্পাদক সাহান

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / 314 বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সভাপতি পদে ফয়জুর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক পদে জহির উদ্দীন চৌধুরী সাহান নির্বাচিত হয়েছেন। 

রোববার (২৭ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এবি তাজুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। 

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি বাদল, সম্পাদক সাহান

প্রকাশের সময় : ০২:১৯:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২