ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার
নবীনগর হবে একটি স্যাটেলাইট শহর: এডভোকেট মতিন

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • / 437 বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন, নবীনগর উপজেলা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাংবাদিকদের সাথে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ আব্দুল মতিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) সকালে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর হবে একটি স্যাটেলাইট শহর: এডভোকেট মতিন

মতবিনিময় সভায় এডভোকেট মতিন বলেন, আমি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে রাজনীতি করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নীতি মেনে কাজ করি। এরই প্রেক্ষিতে ২০১৩ সালে ঢাকায় বার কাউন্সিলে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া থেকে শুরু করে ২০১৮ সালে ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়া পর্যন্ত আইন অঙ্গনে দীর্ঘদিন কাজ করেছি। বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের কমপ্লেইন্ট এন্ড ভিজিলেন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনজীবী হিসেবে আমার দীর্ঘ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন ও অধিকার আদায়ের গুরুত্ব। আমি চাই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে। আমার লক্ষ্য হলো নবীনগরকে একটি স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলা।

নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আবু কামাল খন্দকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, জালাল উদ্দিন মনির, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিবেদক পিয়াল হাসান রিয়াজ, দৈনিক মানব কন্ঠের নবীনগর প্রতিনিধি মিঠু সুত্রধর পলাশ, খন্দকার আইটি’র কর্ণধার ও দৈনিক সময়ের আলো,  চ্যানেল এস নবীনগর উপজেলা প্রতিনিধি খন্দকার মোঃ আলমগীর হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভা শেষে এডভোকেট মোঃ আব্দুল মতিন প্রেসক্লাবের দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন।

এই নিউজটি শেয়ার করুন

নবীনগর হবে একটি স্যাটেলাইট শহর: এডভোকেট মতিন

নবীনগর হবে একটি স্যাটেলাইট শহর: এডভোকেট মতিন

প্রকাশের সময় : ০১:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫