ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাংবাদিক নি’হত

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:২৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২
  • / 321 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে তরুণ গীতিকার ও সাংবাদিক ওমর ফারুক বিশাল (২৭) নি’হত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে তার বন্ধু ইমাম হোসেন সজল। আজ সোমবার সকাল ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে।

নি’হত ওমর ফারুক বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক ছিলেন। তার সব শেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়েন্টিফোর.কম।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওমর ফারুক তার কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য সজলের মোটরসাইকেলে করে মরজাল বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে বের হয়। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকার কাছাকাছি পৌঁছালে ভৈরবগামী একটি বেপরোয়া কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যায়। এসময় তার সঙ্গে থাকা ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক বলেন, কর্ভাডভ্যানের পেছনের চাকায় রক্তের ছাপ রয়েছে। পেছনের চাকায় চাপা পড়েই বিশাল মারা গেছে। ঘাতক চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যান আটক রয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় সাংবাদিক নি’হত

প্রকাশের সময় : ০৯:২৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২