ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী আকলিমা আক্তার পাখি ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি। তারা ঘোড়াশালের ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী ও সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়ে রেললাইনে উঠলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তারা। ঘটনাস্থলেই মারা যান আকলিমা। গুরুতর আহত রাফাকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নরসিংদীর ঘোড়াশালের ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬