ঢাকা , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে প্রাইভেটকার চাপায় নিহত-২, আশঙ্কাজনক-২ ইতালিতে স্বামী, দেশে ফিরে প্রেমিককে বিয়ে ৪ সন্তানের জননীর খাল পরিষ্কারে ব্যতিক্রমী উদ্যোগ, গলাপানিতে নামলেন এমপি মালদ্বীপে বিদেশি কর্মীদের বেতন ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া বাধ্যতামূলক মহানবীর জীবন ও কর্ম নিয়ে বেতগাড়ী হাট স্কুলে আলোচনা প্রেমিকার জন্য বাবার টাকা চুরি, রিসোর্টে অবস্থান; উপহার দিলেন আইফোন লন্ডনে মদের বার কিনে মসজিদ বানালেন চট্টগ্রামের জিয়া ১৬ ঘণ্টা খুঁটিতে বাঁধা নারী-পুরুষ, নেপথ্যে ‘পরকীয়ার অপবাদ’ ফ্যাসিস্টদের পুনর্বাসন কোনোভাবেই হতে দেওয়া হবে না’: আইনমন্ত্রী নবীনগরে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

“নাসির-ইলিয়াসকে বউ-বাচ্চাসহ আমন্ত্রণ জানালেন সুবহা”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • / 483 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || নাসির-ইলিয়াসকে বউ-বাচ্চাসহ আমন্ত্রণ জানালেন সুবহা|

দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে ‘বসন্ত বিকেল’। এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহার। অবশ্য সিনেমা মুক্তির বহু আগে থেকেই দর্শকের কাছে পরিচিত তিনি। ব্যক্তিজীবনের নানান ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই নায়িকা।

‘বসন্ত বিকেল’-এর মুক্তিতে বেশ উচ্ছ্বসিত সুবহা। হলে হলে ঘুরে দর্শকের সঙ্গে সিনেমা দেখছেন তিনি। এবার প্রাক্তন প্রেমিক ক্রিকেটার নাসির হোসেন ও সাবেক স্বামী গায়ক ইলিয়াস হোসাইনকে বউ-বাচ্চাসহ সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন নায়িকা।

এ প্রসঙ্গে সুবহা আরটিভি নিউজকে বলেন, তাদেরকে (নাসির-ইলিয়াস) বউ-বাচ্চা নিয়ে ‘বসন্ত বিকেল’ দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

‘বসন্ত বিকেল’-এ সুবহাকে একজন আদর্শ প্রেমিকা রূপে দেখা গেছে। নিয়তির নির্মম পরিহাসে ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়ার সৌভাগ্য হয়নি তার। প্রেমের বাঁধন ছিঁড়ে অন্যজনের গলায় মালা দিতে বাধ্য হন তিনি।

পর্দার চরিত্রের সঙ্গে বাস্তব জীবনের প্রসঙ্গ টেনে নায়িকা বলেন, বাস্তব জীবনেও আমি সেক্রিফাইজ মাইন্ডের। শুধু দিয়েই গেলাম, নিতে কিছু পারিনি।

এর আগে, ২০১৮ সালে সুবহার একটি ভিডিও তুমুল আলোচনার জন্ম দিয়েছিল। যে ভিডিওতে তিনি ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে নিজের সম্পর্কের ব্যাপারটি ফাঁস করেছিলেন। পরবর্তীতে গায়ক ইলিয়াস হোসাইনের সঙ্গে নায়িকার বিয়ে-বিচ্ছেদ নিয়েও বেশ জলঘোলা হয়েছে। তবে ব্যক্তিজীবনে নানান ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন সুবহা।

প্রসঙ্গত, রফিক সিকদারের পরিচালনায় ‘বসন্ত বিকেল’-এ সুবহার সঙ্গী হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকেই। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“নাসির-ইলিয়াসকে বউ-বাচ্চাসহ আমন্ত্রণ জানালেন সুবহা”

প্রকাশের সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২