ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার
নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ইসলামপন্থিরা: চরমোনাই পির

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • / 332 বার পড়া হয়েছে

নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ইসলামপন্থিরা: চরমোনাই পির। আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থিদের একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেন, ইসলামপন্থিরা ঐক্যবদ্ধভাবে সব আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে।

শনিবার (২৮ ডিসেম্বর) পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় এসব কথা বলেন চরমোনাই পির।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে। একই সঙ্গে ক্রান্তিকালও অতিক্রম করছে। এ সময়ের যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা যায় তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে। বিপুল জনসমর্থনে পুষ্ট এ সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে কিন্তু বিপদ-আপদ পিছু ছাড়ছে না। একেরপর এক সমস্যা সামনে আসছেই। এর কোনো কোনোটা ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনাও প্রবল। এমন অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বিষদাঁত উপড়ে ফেলতে এ সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার।

সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায় তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি? তিনি অবিলম্বে সচিবালয়ে আগুনের নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানান।

দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় সভায় সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই, নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও কে এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ইসলামপন্থিরা: চরমোনাই পির

নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নেবে ইসলামপন্থিরা: চরমোনাই পির

প্রকাশের সময় : ১১:৫৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪