ঢাকা , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঘাঘট নদী খননে খাসজমি ব্যবহারের দাবি, মানববন্ধন এলাকাবাসীর পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য! কালীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদণ্ড পাখির প্রতি ভালোবাসায় অনন্য মাছ বিক্রেতা জসিম শব্দে ঘুম ভাঙতেই ভয়াবহ দৃশ্য, পানের বরজে মিলল মায়ের মরদেহ। গোপালগঞ্জে আইজিপির সঙ্গে তিন বাহিনীর ডিজির উপস্থিতি প্রবাসে নিরাপত্তাহীনতা, দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ীর! ঝালকাঠিতে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, প্রাণ গেল হেল্পারের! সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার গভীর রাতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার

পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য!

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 1 বার পড়া হয়েছে

কুমিল্লায় চাঁদা না দেওয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে।

নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার (২০ নভেম্বর) সকালে সদর উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মধ্যমপাড়া এলাকায় একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রেদোয়ান হোসেন রিফাত সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিফাতকে মারধর করেন সজিব এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত।

ছেলের কোনো খোঁজ না পেয়ে তার বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শুক্রবার সকালে শিবপুর মধ্যমপাড়া এলাকায় সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, সজিব এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন। তিনি যাকে পান, তাকেই মারধর করেন। আগে থেকেই এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। এবার একজন নিরীহ ছেলেকে হত্যা করেছেন। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

নিহতের বাবা দেলোয়ার হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার ছেলেকে সজিব হত্যা করেছেন। তিনি এ হত্যার বিচার ও অভিযুক্তের ফাঁসি দাবি করেন। অনেক কষ্ট করে ছেলে ব্যাংকটির এজেন্ট শাখা পরিচালনা করতেন উল্লেখ করে তিনি বলেন, চাঁদা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছিল। এরপর ভেবেছিলেন, আর কোনো ঝামেলা হবে না। কিন্তু শেষ পর্যন্ত ছেলের মরদেহ দেখতে হলো।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সজিব হত্যাকাণ্ডে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতারে অভিযান চালানো হবে।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে তিনি থানার ওসির সঙ্গে কথা বলছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

পাঁচ দিন পর মিলল ব্যাংক পরিচালকের মরদেহ, নেপথ্যে চাঁদার রহস্য!

প্রকাশের সময় : ০৬:৩৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬