ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার
পিআর পদ্ধতির নির্বাচন ষড়যন্ত্র: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / 419 বার পড়া হয়েছে

খন্দকার মোঃ আলমগীর হোসেন,নবীনগর উপজেলা প্রতিনিধি:

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষ আজ ভীতিকর পরিস্থিতিতে জীবনযাপন করছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয় এবং এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মো: ইউনূসের সমালোচনা করে কাজী মামুনুর রশিদ বলেন, দীর্ঘ এক বছরে দেশের যে পরিস্থিতি জনগণ প্রত্যক্ষ করেছে, তাতে ড. ইউনূসের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ব্যাপারে গুরুতর সন্দেহ রয়েছে। তাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠন করাই উত্তম হবে বলে তিনি মনে করেন।

আগামী ফেব্রুয়ারিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

শুক্রবার ( ২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেন মহাসচিব কাজী মামুনুর রশিদ। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লাশাহ মাজার জিয়ারত করেন। এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

পিআর পদ্ধতির নির্বাচন ষড়যন্ত্র: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ

পিআর পদ্ধতির নির্বাচন ষড়যন্ত্র: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ

প্রকাশের সময় : ০৪:১৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫