ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে কুরবানির হাঁটে “কালো মানিক” শ্রীমঙ্গলে ডা. জুবায়ের সাংবাদিকের সাথে অসদাচরণে অভিযোগ, তদন্ত কমিটি গঠন বখাটের ব্ল্যাকমেইলের শিকার নবম শ্রেণীর ছাত্রীর মৃত্যুর অভিযোগ “ফ্রি ফায়ার” গেম নিয়ে মৌলভীবাজারে সংঘর্ষ বজ্রঘাতে পাঁচ চা-শ্রমিক নারী আহত কালীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন কালীগঞ্জে ভুমিসেবা মেলায় কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে: প্রেস কাউন্সিল চেয়ারম্যান কালীগঞ্জে সীমাহীন অনিয়ম ও দূর্ণীতি অভিযোগ বোয়ালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে

“ভয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিদায় দিচ্ছে সরকার: মির্জা ফখরুল”

রিপু
  • প্রকাশের সময় : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
১০১

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিদায় দিচ্ছে সরকার: মির্জা ফখরুল|

সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের চাকরি থেকে বিদায় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সরকারের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর প্রদানের সরকারি সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘খুব ঘাবড়ে গেছে। হাসিনা সরকার এত ঘাবড়ে গেছে যে, এখন প্রজাতন্ত্রের কর্মকর্তাদের তারা চাকরি থেকে বিদায় দেওয়া শুরু করেছে ভয়ে।’

তিনি বলেন, ‘গত পরশু খবরের কাগজে বেরিয়েছে, এই যে ঋণ নিয়ে কাজ করে, বিদেশ থেকে ধার নেয়, অন্যান্য সাহায্য সংস্থা থেকে ঋণ নেয়—এখন আর শোধ করতে পারছে না। তারপর কী হবে? সমস্ত বিদেশি ঋণ দেওয়া বন্ধ করে দেবে। রিজার্ভ শূন্যের কোঠায় চলে যাচ্ছে। অত্যন্ত পরিষ্কার কথা, আপনাদের আর এ দেশ শাসন করার কোনো অধিকার নেই। আপনারা দুর্নীতি-দুঃশাসনের মধ্য দিয়ে আজকে দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছেন। আপনারা দয়া করে মানে মানে কেটে পড়ুন। যদি সরে না পড়েন তবে এ দেশের মানুষ কীভাবে সরাতে হয় তা জানে।’

তিনি বলেন, ‘আমি পরিস্কার করে বলতে চাই আবারো যে, অবিলম্বে সংসদ বিলুপ্ত করে পদত্যাগ করুন এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনায় একটি নতুন নির্বাচন কমিশন গঠন হবে। সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে সকল দলের অংশগ্রহনের মধ্য দিয়ে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগনের পার্লামেন্ট, একটা জনগনের সরকার গঠন হবে। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভয়ে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বিদায় দিচ্ছে সরকার: মির্জা ফখরুল”

প্রকাশের সময় : ০৪:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২