ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ফের সাফ সভাপতির আসনে কাজী সালাহউদ্দিন

প্রতিদিনের পোস্ট ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে

দক্ষিণ এশিয়ার ফুটবলের নেতৃত্বে আবারও থাকছেন কাজী সালাহউদ্দিন। ভুটানে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের কংগ্রেসে সভাপতি পদে তার পুনর্নির্বাচন এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। কারণ, এবারের নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি কাজী সালাহউদ্দিন।

কংগ্রেসের অন্যতম আলোচ্য বিষয় ছিল কার্যনির্বাহী কমিটির নির্বাচন। তবে সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় সাফের গঠনতন্ত্র অনুযায়ী তাকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করার পথই উন্মুক্ত হয়েছে। গঠনতন্ত্রের ধারা ২৪.২ অনুযায়ী, প্রার্থীর সংখ্যা যদি পদের সংখ্যাকে অতিক্রম না করে, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে কংগ্রেসে অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন মেয়াদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

২০০৯ সাল থেকে সাফের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন কাজী সালাহউদ্দিন। দীর্ঘদিন ধরে বয়সসীমার কারণে ৭০ বছরের বেশি বয়সী কেউ সাফের নির্বাহী কমিটির কোনো পদে প্রার্থী হতে পারতেন না। তবে গত বছর কলম্বোতে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বয়সসীমা বাতিল করা হয়। ফলে নতুন মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ তৈরি হয় সালাহউদ্দিনের জন্য।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ফের সাফ সভাপতির আসনে কাজী সালাহউদ্দিন

প্রকাশের সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬