ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিদানের প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা, টিকিট শেষ ২৪ ঘণ্টায়

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে জিনেদিন জিদানের প্রথম ম্যাচ ঘিরে যেন রোমাঞ্চেরর শেষ নেই। আগামী ২ অক্টোবর উয়েফা ন্যাশনস লীগের গ্রুপ পর্বে স্তাদে দে ফ্রান্সে ইতালির মুখোমুখি হবে ফ্রান্স। ঐতিহাসিক এই ম্যাচটির টিকিট বিক্রির ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে অবিশ্বাস্য উন্মাদনা দেখা গেছে। জিদানের আকর্ষণে মাত্র একদিনের মধ্যেই বিক্রি হয়ে গেছে ম্যাচের সব টিকিট।

স্তাদে দে ফ্রান্সের ৮০ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে ম্যাচটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি অনুযায়ী ৩৫ থেকে ১৭৫ ইউরোর মধ্যে (প্রায় ৫ হাজার থেকে প্রায় ২৫ হাজার টাকা। এর মধ্যে ক্যাটাগরি ৬-এর টিকিটের দাম ৩৫ ইউরো, ক্যাটাগরি ৫-এর জন্য ৫৫ ইউরো, ক্যাটাগরি ৪-এর জন্য ৭৫ ইউরো, ক্যাটাগরি ৩-এর জন্য ৯৫ ইউরো, ক্যাটাগরি ২-এর জন্য ১২৫ ইউরো, ক্যাটাগরি ১-এর জন্য ১৪৫ ইউরো এবং সর্বোচ্চ ‘গোল্ড’ ক্যাটাগরির টিকিটের দাম রাখা হয়েছে ১৭৫ ইউরো।

দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের অধ্যায়ের পর ফরাসি ডাগআউটে শুরু হচ্ছে জিদান যুগ। কোচ হিসেবে তার পথচলা শুরু হচ্ছে সেপ্টেম্বরে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। আগামী ২৫শে সেপ্টেম্বর তুরস্ক এবং ২৮শে সেপ্টেম্বর বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ খেলে অক্টোবরের শুরুতে ঘরের মাঠে ইতালির মুখোমুখি হবে তার দল।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

জিদানের প্রথম ম্যাচ ঘিরে উন্মাদনা, টিকিট শেষ ২৪ ঘণ্টায়

প্রকাশের সময় : ০৯:০২:১০ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬