ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ অভিযান মক্কায় ড্রোন হামলার চেষ্টা, ‘কালো অধ্যায়’ বলছে সৌদি আরব পরিচালকের সঙ্গে প্রেম, অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন ‘বাহুবলির রাজমাতা’! এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের অপেক্ষা মজুরির অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিককে হুমকি, ক্যামেরায় ধাক্কা ট্রান্সফরমার চুরির অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার ফোনের স্টোরেজ ফুল? ছবি-ভিডিও না মুছেই খালি করুন জায়গা ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার আমির হামজার বক্তব্যে চটলেন ফরিদা ইয়াসমিন, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি স্বামীর নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে অঝোরে কাঁদলেন নারী

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের অপেক্ষা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / 19 বার পড়া হয়েছে

দীর্ঘ চার বছর হলো সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে প্রেমের সম্পর্ক ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিংয়ের। গত বছরের ৮ জুন তাদের বাগদান সম্পন্ন হয়েছে। এবার সমাজদাবী পার্টির নেত্রীকে বিয়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে ৪ ডিসেম্বর লখনউয়ের একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অনুষ্ঠানের প্রস্তুতিও ইতোমধ্যেই শুরু হয়েছে। পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বিয়েতে অনেকে উপস্থিত হবেন। রিংকুর বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের সাবেক এবং বর্তমান অনেক তারকা ক্রিকেটাররা।

গত বছরের ডিসেম্বরে একটি সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের প্রেমের কথা প্রকাশ্যে এনেছিলেন রিংকু। জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির নেত্রীর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে পরিচয় হয়। তখন থেকেই প্রেমে পড়ে যান রিংকু। কিন্তু প্রিয়াকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলেন না। প্রিয়া তার ছবিতে ‘লাইক’ করার পর বিষয়টি রিংকুর জন্য সহজ হয়ে যায়।রিংকু বলেছিলেন, ‘করোনাকালীন সময়ে আইপিএল হয়েছিল মুম্বাইয়ে। তখন গ্রামের একটি ভোটের সময় কোনও একটা ফ্যান পেজে প্রিয়ার ছবি দেখেছিলাম। তখনই বুঝেছিলাম ও একদম আমার জন্য ঠিকঠাক। কিন্তু নিজে থেকে বার্তা পাঠানোর ব্যাপারে নিশ্চিত ছিলাম না। কিন্তু ও আমার দুই-একটা ছবিতে লাইক করার পরেই ওকে বার্তা পাঠাই। এভাবেই প্রেম শুরু হয়েছিল। এরপর নিয়মিত কথা বলতাম। ম্যাচের আগেও কথা হতো। ২০২২ সাল থেকে ওর প্রতি ভালবাসা অনুভব করতে শুরু করি।’প্রসঙ্গত, ২৩ নভেম্বর ১৯৯৮ সালে প্রিয়া সরোজের জন্ম। তিনি উত্তর প্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আইনজীবী। তফসিলি জাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত মছলিশহর লোকসভা আসনের সংসদ সদস্য তিনি। ২০২৪ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির প্রতিনিধিত্ব করে নির্বাচিত হন প্রিয়া সরোজ।

অন্যদিকে ১২ অক্টোবর ১৯৯৭ সালে উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম রিংকু সিংয়ের। তিনি ভারতীয় দলের বর্তমান সময়ের নিয়মিত মুখ। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করে ভারতীয় দলে সুযোগ পান। ইতোমধ্যে ভারতের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি আর দুটি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ভারতের জয়ে অবদান রেখেছেন। গত এশিয়া কাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রিংকু সিং।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

এমপির প্রেমে হাবুডুবু ক্রিকেটার, এবার বিয়ের অপেক্ষা

প্রকাশের সময় : ০৭:৪১:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬