ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ৩২৭ বার পড়া হয়েছে

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82?

২৯৬

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তের অতর্কিত হামলার শিকার হয়ে দুই ভাই নিহত হয়েছেন। নিহতদের একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন পেশায় কৃষক। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার(২৭শে ডিসেম্বর) মাগরিবের আজানের ঠিক আগের মুহূর্তে উপজেলার দক্ষিণভাগের উত্তর ইউনিয়নের বিওসি কেছরীগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিহতদের বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, বিওসি কেছরীগুল গ্রামের মৃত নিমার আলীর দুই ছেলে কুয়েত প্রবাসী জামাল উদ্দিন (৫৫) ও কৃষক আব্দুল কাইয়ুম (৪৮)। কুয়েত প্রবাসী জামাল উদ্দিন প্রায় ছয় মাস আগে দেশে ফিরেন। গুরুতর আহত ব্যক্তি মো. জমির উদ্দিন, তিনি একই গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খাঁন জানান, রাত সাড়ে ৭টায় তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে নিহত দুজনের লাশ উদ্ধারের কার্যক্রম তদারকি করছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

বড়লেখায় দুর্বৃত্তদের হামলায় দুই ভাই নিহত

প্রকাশের সময় : ০১:২০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫