ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

“বরিশালে বিএনপির সমাবেশস্থলে হাজারো নেতাকর্মীর অবস্থান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
  • / 494 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বরিশালে বিএনপির সমাবেশস্থলে হাজারো নেতাকর্মীর অবস্থান|

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। নানা বাধা উপেক্ষা করে ইতোমধ্যে হাজারো নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে এসে তারা সমাবেশস্থলে অবস্থান নিয়েছেন।

সমাবেশস্থলে দেখা যায়, উদ্যানের বিভিন্ন জায়গায় নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। যে নেতাকর্মীরা যে এলাকা থেকে এসেছেন তাদের অবস্থান নেওয়া জায়গায় ওই এলাকা বিএনপির ব্যানার রয়েছে। দীর্ঘ যাত্রা শেষে আসা নেতাকর্মীদের অনেকেই মাঠে কাপড় বিছিয়ে তাতে শুয়ে আছেন। অনেকে আবার বসে গল্প করে সময় কাটাচ্ছেন।

সমাবেশস্থলে বিভিন্ন কমিটির ব্যানারে নেতাকর্মীরা আসছেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে সমাবেশস্থল। যে কমিটি মিছিল নিয়ে আসছে সমাবেশের মাইকে তাদের পরিচয় জানানো হচ্ছে।

বরগুনা থেকে আজ শুক্রবার সকালে সমাবেশস্থলে এসেছেন ষাটোর্ধ্ব আব্দুল লতিফ ফরাজী।তিনি বলেন, ট্রলার করে দুই দিন আগে রওনা দিয়ে আজ সমাবেশস্থললে পৌঁছেছেন। বাধার কারণে সড়কপথে আসতে না পেরে নৌপথে এসেছেন বলে জানান তিনি।

একই এলাকার দুলাল ফরাজী বলেন, ‘খালেদা জিয়াকে ভালোবাসি, তার মুক্তি চাই। দেশের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ।যার জন্য খালেদা জিয়াকে এই মুহূর্তে দরকার।এই জন্য আমরা তার মুক্ত করতে পারি এবং সরকারের অত্যাচারে টিকতে পারতেছি না। অত্যাচার থেকে মুক্তি চাই।’

বিএনপি চলমান আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরে গণসমাবেশ করেছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বরিশালে গণসমাবেশ করবে দলটি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বরিশালে বিএনপির সমাবেশস্থলে হাজারো নেতাকর্মীর অবস্থান”

প্রকাশের সময় : ০১:১৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ নভেম্বর ২০২২