ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গঙ্গাচড়ায় ডাসের উদ্যোগে বিনামূল্যে ছাগল বিতরণ কালীগঞ্জে নিষিদ্ধ চায়না ম্যাজিক ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে ধ্বংস কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫৬ হাজার টাকা জরিমানা জমি দখল নিয়ে বিরোধ, গুজব ছড়িয়ে হামলার অভিযোগ নোয়াখালীতে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই, ঐক্যবদ্ধ না হলে বিপদ’—মুসলিম দেশগুলোকে মোজতবা খামেনির বার্তা নোয়াখালীতে ৪০ দিন জামায়াতে নামাজ পড়ে ১৭ শিশু-কিশোর পেল বাইসাইকেল “আমাদের বাঁচান, দম বন্ধ হয়ে যাইতাছে” স্পেনে কালীগঞ্জের যুবক অগ্নিদগ্ধ হয়ে নিহত মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জ উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয়

“বাধা প্রতিহত করেই এবার আন্দোলনের সুনামি হবে: রিজভী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
  • / 478 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বাধা প্রতিহত করেই এবার আন্দোলনের সুনামি হবে: রিজভী|

বাধা প্রতিহত করেই এবার আন্দোলনের সুনামি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘জনতার হাতে স্টিয়ারিং। সরকার ও তাদের পোষ্যরা কোনোক্রমেই রুখতে পারবে না এই গণজোয়ার। জনগণের লক্ষ্য বিজয়।

সে লক্ষ্যে পৌঁছাতে যেখানে যে বাধা আসবে, তা প্রতিহত করেই এগিয়ে যাবে তারা। এবার আন্দোলনের সুনামি হবে। সেই সুনামিতে সরকার ভেসে যাবে।’

বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রুদ্ধ জনগণ ক্ষোভে-দ্রোহে ফুঁসে উঠেছে। তারা পতনের ক্ষণগণনা করছে। লুটপাট করা অর্থবিত্তে আওয়ামী নেতা-মন্ত্রীদের পরম সুখের জীবনযাপন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কায় তারা অস্থির, উদভ্রান্ত ও বেপরোয়া হয়ে গেছে। তারা পরিমিতবোধ ও স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেলেছে। চরম অনিশ্চয়তায় ভুগছে।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের অস্তিত্বকে নিশ্চিহ্ন করে দাম্ভিকতা ও মিথ্যার বেসাতির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার কৌশল নিয়েছে তারা। পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের, পাইকারি হারে গ্রেফতার ও রিমান্ডে নির্যাতন চালিয়ে দেশটাকে নরকে পরিণত করেছে সরকার।’

রিজভী বলেন, ‘জামিন বাতিল করে গতকাল বুধবার বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো হয়েছে। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা যথাক্রমে আলী আকবর চুন্নু ও রফিক হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তিন দিন আগে গ্রেফতার করা হয়েছে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে। গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কমিশনার হারুন উর রশীদসহ অনেক নেতাকর্মীকে। এ ছাড়া সিলেট জেলায় ৬ নভেম্বর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাতনামা ২০০-২৫০ জনের নামে মিথ্যা মামলা করা হয়েছে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাদের গ্রেফতার এবং ‘মিথ্যা মামলা’ দায়েরের ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাদের মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি। নেতাকর্মীকে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বাধা প্রতিহত করেই এবার আন্দোলনের সুনামি হবে: রিজভী”

প্রকাশের সময় : ১২:০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২