ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ-জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • / 718 বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : দলের কাছে যথাযথ মূল্যায়ন না পাওয়ার অভিযোগ এনে নেত্রকোনায় বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী।

আজ শনিবার (২৯ অক্টোবর) রাতে জেলার কেন্দুয়া উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ সময় জেলা বিএনপির সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালী ও উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন এসব নেতা-কর্মীকে ফুলের মালা পরিয়ে বিএনপিতে স্বাগত জানান।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল কবির, বলাইশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, কান্দিউড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জুয়েল মিয়া, আশুজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল হোসেন প্রমুখ। তাঁদের নেতৃত্বে প্রায় অর্ধশত কর্মী বিএনপিতে যোগ দেন।

এ বিষয়ে কথা হলে নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী বলেন, শহীদ জিয়ার আদর্শের দল বিএনপিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবং স্বেচ্ছাসেবক লীগের অর্ধশতাধিক নেতাকর্মী যোগদান করেছেন এবং আগামীতে আরও করবেন। যারাই বিএনপিতে আসছেন আমরা তাদের অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করার পর তাদেরকে বিএনপিতে যোগদানের সুযোগ করে দিচ্ছি।

তিনি আরও বলেন, নিশ্চই রাব্বুল আল আমিন বিএনপি দলটিকে সঠিক পথেই পরিচালনা করছেন। জনতার জয় এবার রুখে সাধ্য কার।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছেড়ে আসা জসিম উদ্দিন বলেন, আওয়ামী লীগ করে কোনো মূল্যায়ন পাইনি। বড় নেতাদের কাছে আমাদের মতের কোনো দামই নাই। তাই বিএনপিতে যোগদান করেছি।

জাতীয় পার্টি ছেড়ে আসা ইকবাল কবির বলেন, জাতীয় পার্টির কোনো নেতা নাই। তারা লেজুরবৃত্তির রাজনীতি করে। এছাড়া আমার পরিবারের অন্যরা সবাই বিএনপি করেন। সব মিলিয়ে জাতীয় পার্টি ছেড়ে বিএনপির আর্দশকে ভালোবেসে যোগদান করেছি।

এই নিউজটি শেয়ার করুন

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ-জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মী

প্রকাশের সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২