ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সম্পর্ক কি শুধুই সুবিধার হিসাব? ‘বেটার অপশন’ পেলেই বিচ্ছেদের প্রবণতা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন সোশ্যাল মিডিয়ার গুজবে কান না দেওয়ার আহ্বান বরিশাল রেঞ্জ ডিআইজির বেলাবতে চেয়ারম্যান প্রার্থী লাল মিয়ার  সমর্থনে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত  ২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২

“বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 604 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী|

দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনায় এ সমাবেশ করেছে তারা। এর মধ্যে চট্টগ্রাম ছাড়া বাকি দুই বিভাগেই ধর্মঘট ডেকেছিল পরিবহন মালিকরা।

আগামী শনিবার রংপুরে ও ৫ নভেম্বর বরিশালে বিএনপির গণসমাবেশের আগেও ওই দুই জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। এসব ধর্মঘট ডাকা পরিবহন মালিক-শ্রমিকদের নিজেদের সিদ্ধান্ত বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদার ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির সমাবেশ কেন্দ্র করে পরিবহন ধর্মঘট ডাকা হচ্ছে- সাংবাদিকরা এমন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘অতীতে বাসমালিক-শ্রমিকরা দেখেছেন অগ্নিসংযোগ কাকে বলে। বাস বের হলেই আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। বিএনপি-জামায়াত সেই যে আন্দোলন শুরু করেছে, সেটা শেষ করেনি। তারা বলেনি ওই আন্দোলন শেষ হয়ে গেছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন যদি মালিক-শ্রমিকেরা মনে করেন, তাদের বাস, ট্রাক তথা যানবাহনটি নিরাপদ নয়, তাহলে তারা রাস্তায় নামাতে না-ও পারেন। এ জন্য তো আমরা তাঁদের ফোর্স করছি না। এ ব্যাপারে তারা স্বাধীন।’

আসাদুজ্জামান খান বলেন, ‘তারা (মালিক-শ্রমিক) যদি সিদ্ধান্ত নিয়ে মনে করেন বাসটি গেলে আবার কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আগের মতো যেমন বাস পুড়িয়ে দিয়েছে। সে অভিজ্ঞতা তো রয়েছে। সে অভিজ্ঞতা থেকে তারা যদি সিদ্ধান্ত নেন, তাহলে আমাদের কিছু বলার নেই।’

বিএনপির সভা-সমাবেশে সরকার বাধা দিচ্ছে- এমন অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের সভা-সমাবেশ করা নিয়ে আমরা কোনো বাধা দিচ্ছি না। যেখানে করতে চাচ্ছে, সেখানেই করছে। এখন বাস আসবে কি আসবে না, সেটা নিয়ন্ত্রণ করে বাস মালিক সমিতি এবং শ্রমিক সমিতি। তারা কী করবে না করবে এটা তাদের ব্যাপার।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“বিএনপির সমাবেশের আগে পরিবহন ধর্মঘট, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

প্রকাশের সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২