ঢাকা , সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৎস্য খাত বাঁচাতে সরকারের প্রতি আহ্বান কালীগঞ্জে উপজেলা জামায়াতের হেদায়েতের পথে’ পপি, তাঁর সিদ্ধান্ত নিয়ে যা বললেন জয় মক্কা প্যাক্টে যুক্ত হওয়ার উদ্যোগ, যা বললেন আসিফ মাহমুদ মা-শিশুর স্বাস্থ্যসেবায় বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র শখের আইফোনের জন্য সন্তান বিক্রির অভিযোগ, আটক বাবা পর্নো ভিডিও মোবাইলে রাখায় যুবকের যে পরিণতি ডায়াবেটিস রোগীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি কেন? বিয়ে করতে গিয়ে বিপত্তি, বরের গাড়ি থেকে কনে নিয়ে যাওয়ার অভিযোগ গরুর খামার থেকে তেলের ঘানি—গঙ্গাচড়ায় মার্কিন রাষ্ট্রদূত ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় ভাগ্নের ওপর হামলা, কুপিয়ে জখম

“বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন নেইমার”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 306 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন নেইমার|

বিশ্বকাপে নেইমারের ম্যাচ খেলা নিয়ে কোনো পরিস্কার বার্তা দেয়নি ব্রাজিল। দলের মেডিকেল বিভাগ থেকে যেটুকু বার্তা দেওয়া হচ্ছে, তাও অপ্রতুল। দ্য ফেনোমেনন কবে দলের হয়ে খেলবেন এ বিষয়ে পরিস্কার বার্তা পাচ্ছিল না অনুরাগীরা।

অবশ্য শুক্রবার বিকালের দিকে টিম হোটেলের জিমে ট্রেনিং করেছেন নেইমার। সেখানে বল নিয়েও কসরত করেন তিনি।

সোমবার শেষ ষোলোর লড়াইয়ে মাঠে নামবে সেলেসাওরা। এরই মধ্যে চোটে থাকা অপর দুই খেলোয়াড় দানিলো ও অ্যালেক্স সান্দ্রো শুক্রবার সকালে মাঠে অনুশীলন করেন। তাদের দুজনের সঙ্গে ট্রেইনার ছাড়াও ছিলেন ব্রাজিল দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমার ও ফিজিওথেরাপিস্ট।

নেইমার সকালের দিকে হোটেলে চোট আক্রান্ত পায়ে ফিজিওথেরাপি নিয়েছেন। বিকালে হোটেলের জিমে নামেন নেইমার। সেখানে দুই পায়ে শক্তি ফেরানোর জন্য বেশ কিছুক্ষণ নানা ব্যায়াম করেন তিনি। জিমের ভেতর তার জন্য দৌঁড়ানোর ট্রাকের ব্যবস্থা ছিল। সেখানে বেশ স্বচ্ছন্দেই দৌঁড়ান তিনি।

এরপর সেখানেই বল নিয়ে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন নেইমার। বল পায়েও নেইমারকে বেশ সাবলীলই মনে হয়েছে। চোটে পড়ার ৯ দিন পর অনুশীলন করলেন তিনি। ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তিনজনের অনুশীলনের ভিডিও দেওয়া হয়েছে। নেইমারও সেই ভিডিও শেয়ার করে লিখেছেন ‘ফিরে আসছি!’ এখন দেখার বিষয় কবে নাগাদ খেলায় ফিরতে পারেন তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“বিশ্বকাপে খেলা নিয়ে যে বার্তা দিলেন নেইমার”

প্রকাশের সময় : ১২:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২