ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৩:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২
  • / ২৬৭ বার পড়া হয়েছে
৮৭

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধনের পরপরই এ ঘটনা ঘটে। চেয়ার ছোড়াছুড়িতে আহত এক বৃদ্ধকে র’ক্তা’ক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে তার পরিচয় পাওয়া জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টায় নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে অতিথিবৃন্দ মঞ্চে আসার পরপরই উপস্থিতিদের একাংশের মধ্যে স্লোগান দেওয়া নিয়ে সংঘ.র্ষে জটিয়ে পড়ে ও চেয়ার ছোড়াছুড়ি করে। এ সময় শান্ত থাকার জন্য বারবার মাইকে ঘোষণা দেওয়া হয়। মিনিট পাঁচেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যায়।

পরে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা সুজিত রায় নন্দী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য এ. বি. তাজুল ইসলাম ও ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শুরু হওয়ার সময় কিছুটা হট্টগোল হলে স্থানীয় ও জেলার নেতারা তাৎক্ষণিক বিষয়টি সমাধান করে ফেলেন।

নবীনগর থানার ওসি সাইফ উদ্দিন আনোয়ার বলেন, এই ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি।

আড়ও পড়ুন: নবীনগর উপজেলা আ.লীগের সভাপতি বাদল, সম্পাদক সাহান।

দীর্ঘ আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি সভাপতি পদে ফয়জুর রহমান বাদল এবং সাধারণ সম্পাদক পদে জহির উদ্দীন চৌধুরী সাহান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৭ নভেম্বর) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. এবি তাজুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার। আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম, পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। তিনি পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় ফয়জুর রহমান বাদলকে সভাপতি ও পূর্বের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দীন চৌধুরী সাহানকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি

প্রকাশের সময় : ০৩:০৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০২২