ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

“ভারতকে নিয়ে একসঙ্গে চলব, উন্নয়নের গান গাইব: স্বরাষ্ট্রমন্ত্রী”

রিপু
  • প্রকাশের সময় : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
  • / ৫০৭ বার পড়া হয়েছে
১০৬

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারতকে নিয়ে একসঙ্গে চলব, উন্নয়নের গান গাইব: স্বরাষ্ট্রমন্ত্রী|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশ-ভারত ভ্রাতৃপ্রতিম দুই দেশ। তারই একটি স্বাক্ষর এখানে দেখানো হলো জয়েন্ট রি-ট্রিট প্যারেড। দুই দেশের সঙ্গে বন্ধুত্ব অটুট থাকবে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীরে যাবে। আমরা আশা করি একসঙ্গে চলব, একসঙ্গে উন্নয়নের গান গাইব।’

আজ বৃহস্পতিবার পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ জয়েন্ট রি-ট্রিট প্যারেডের দর্শক গ্যালারির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘অকৃত্রিম বন্ধু হিসেবে আমাদের সহযোগিতা করেছে ভারত। ভারতের বিএসএফেরও অনেক সহযোগিতা পেয়েছি।

এসময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিং, বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিজিবি-বিএসএফের উর্ধ্বতন কর্মকতারা, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাটসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের যৌথ রি-ট্রিট প্যারেড অনুষ্ঠিত হয়। বিজিবি-বিএসএফের চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে ধন্যবাদ জানান।

এর আগে মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে গ্যালারি চত্বরের ফলক উন্মোচন ও বৃক্ষরোপণ করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভারতকে নিয়ে একসঙ্গে চলব, উন্নয়নের গান গাইব: স্বরাষ্ট্রমন্ত্রী”

প্রকাশের সময় : ০৩:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২