ঢাকা , শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত বিয়ের আগে হবু দম্পতির যে ৭ প্রস্তুতি নেওয়া উচিত মরদেহ থেকে গয়না লুটের চেষ্টা, নেপালে গ্রেপ্তার দুজন ৩ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেপ্তার কালীগঞ্জের মিন্টু রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’ অমানবিক নির্যাতনের অভিযোগ, ১১ বছরের শিশুর ধর্ষণ মামলায় চার্জশিট কক্সবাজারে যুবক হত্যা মামলার আসামির পুলিশ হেফাজতে মৃত্যু

“ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করবো: সাকিব”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 568 বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক || ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করবো: সাকিব।

সাকিব আল হাসানের সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ জিততে যায়নি কিংবা ফেভারিট হিসেবেও খেলছে না। অন্যদিকে তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত ট্রফির অন্যতম দাবিবার। তাই তো মেকি আত্মবিশ্বাসে না ভুগে সাকিবের আশা নিজেদের সেরাটা খেলে অঘটন ঘটানোর চেষ্টা করা।

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন লাল সবুজের অধিনায়ক।

ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে সাকিবের উত্তর, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’

সাকিব জানিয়েছেন, ভালো খেললে জিততে না পারার কোনও কারণ দেখছেন না। তার প্রেরণা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। চলতি বিশ্বকাপে আইরিশরা ইংল্যান্ডকে ও পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে।

সাকিব বলেন, ‘অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। দুই দলই আমাদের থেকে ভালো। কিন্তু আমরা যদি ভালো খেলি আমাদের যদি দিন থাকে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।’

বাংলাদেশ ভারতের বিপক্ষে ১১ টি টি-টোয়েন্টি খেলে মাত্র একটি জিতেছে। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে সেটি ভালো করেই জানেন সাকিব। তবে ভারত বলে তাদের আলাদা কোনও পরিকল্পনাও নেই। দল-শক্তি বিবেচনা না করে তারা সর্বোচ্চটা নিংড়ে দিতে চান।

‘প্রতিটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচেই আমরা একই মানসিকতা নিয়ে খেলতে চাই। কোন দেশের সাথে কোন অবস্থায় খেলা হচ্ছে, এগুলো আমরা চিন্তা করতে চাই না। এবং আমরা ওই মোমেন্টাম উপভোগ করতে চাই। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’- এভাবেই বলেছেন সাকিব।

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করবো: সাকিব”

প্রকাশের সময় : ০৫:৪৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২