রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় দুষ্ট লোকেরা’
- প্রকাশের সময় : ০৩:৩৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 4 বার পড়া হয়েছে
দুষ্ট লোকেরা রুমিন ফারহানার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।বৃহস্পতিবার (২৭ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে করা পোস্টে তিনি এই মন্তব্য করেন।তিনি বলেন, চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা।গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকের পর থেকে দুষ্ট সমন্বয়করা মজা করে হাসনাত আব্দুল্লাহকে ‘হাসিনার আব্দুল্লাহ’ বলে ডাকা শুরু করে। এমনকি ডিবি হেফাজতে যে সময় নাহিদ-আসিফরা মাইর খাচ্ছিল, সে সময় পুকুর পাড়ে হাসনাত-সারজিসদের জুস খেতে দেখে, দুষ্ট পুলিশ সদস্যরা বলাবলি করছিল, গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি করার কারণেই ডিবি হেফাজতে থেকেও বুকে বাতাস লাগিয়ে ঘুরতে পারতেছে হাসনাত-সারজিস!নোয়াখালী
আর অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতা হাসিনার আব্দুল্লাহ বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা আপাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকে দুষ্ট লোকেরা এখন রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখতে পায়। চায়ের দোকানে লোকজন বলাবলি শুরু করেছে, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বয়ানে কথা বলছে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা আপা। সংসদে আওয়ামী লীগ তথা হাসিনার যোগ্য প্রতিনিধি হয়ে উঠেছেন তিনি!
এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।


























