ঢাকা , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মেলা নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, নথিপত্র দেখিয়ে তদন্ত দাবি ‎ জুলাই সনদ গুম করে দিয়েছে বিএনপি’—নাসীরুদ্দীন পাটওয়ারী ফিরলে রেহাই পাবেন না শেখ হাসিনা’—সারজিসের হুঁশিয়ারি গঙ্গাচড়ায় অটোচালক হত্যায় রহস্য, অটোরিকশার সন্ধান নেই নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা হোয়াটসঅ্যাপ হ্যাক করে প্রতারণার চেষ্টা, টাকা চাওয়া হচ্ছে বিভিন্নজনের কাছে চাটমোহরে কুপিবাতি-হ্যারিকেনের আলোয় পুথিপাঠের আসর চাটমোহর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আজ কালীগঞ্জে মেয়ে জামাই শশুরকে কুপিয়ে হত্যা, ফেসবুকে ভিডিও দিয়ে অভিযুক্তের থানায় আত্মসমর্পণ পার্কে বন্দুক হাতে পোজ, ভিডিও ভাইরাল হতেই পুলিশের তদন্ত

“ভারতকে হারিয়ে অঘটন ঘটাব: সাকিব”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২
  • / 518 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || ভারতকে হারিয়ে অঘটন ঘটাব: সাকিব|

গত কয়েক বছরে বহুদলীয় আসরে শ্বাসরুদ্ধকর সব লড়াই উপহার দিয়েছে বাংলাদেশ ও ভারত। এবার সেমি-ফাইনালের আশা বাঁচিয়ে রাখার লড়াই হওয়ায় আরেকটি জমজমাট ম্যাচের আশা জাগছে।

অ্যাডিলেইডে বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। হাই-ভোল্টেজ ম্যাচের আগে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন টাইগার অধিনায়ক।

ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে সাকিবের উত্তর, ‘ভারত ফেবারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেবারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আর সেরাটা দিতে পারলে আমরা অঘটন ঘটাতে পারব।

সাকিব জানিয়েছেন, ভালো খেললে জিততে না পারার কোনও কারণ দেখছেন না। তার প্রেরণা আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। চলতি বিশ্বকাপে আইরিশরা ইংল্যান্ডকে ও পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে।

সাকিব বলেন, ‘অঘটন ঘটাতে পারলে আমরা খুশি হবো। না করতে পারলেও খুব বেশি কিছু বলার নেই। দুই দলই আমাদের থেকে ভালো। কিন্তু আমরা যদি ভালো খেলি আমাদের যদি দিন থাকে কেন জিততে পারবো না। এই বিশ্বকাপে আমরা দেখেছি আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে, পাকিস্তানকে জিম্বাবুয়ে হারিয়েছে। এরকম একটা ফল করতে পারলে অবশ্যই আমরা খুশি হবো।’

বাংলাদেশ ভারতের বিপক্ষে ১১ টি টি-টোয়েন্টি খেলে মাত্র একটি জিতেছে। শক্তির বিচারে ভারত অনেক এগিয়ে সেটি ভালো করেই জানেন সাকিব। তবে ভারত বলে তাদের আলাদা কোনও পরিকল্পনাও নেই। দল-শক্তি বিবেচনা না করে তারা সর্বোচ্চটা নিংড়ে দিতে চান।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“ভারতকে হারিয়ে অঘটন ঘটাব: সাকিব”

প্রকাশের সময় : ১২:২০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ নভেম্বর ২০২২