ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী

মনোহরদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
  • / ২৭০ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে তানভীর আহমেদ (৪২) নামে এক সাংবাদিক সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়চাপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

আহত সাংবাদিক তানভীর আহমেদ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
হামলার শিকার তানভীর আহমেদ সিএনএন টিভি এবং দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি বড়চাপা গ্রামের মোস্তফা হোসেনের ছেলে।

আহত তানভীর আহমেদ প্রতিদিনের পোস্টকে জানান, তিনি জরুরী প্রয়োজনে বড়চাপা ইউনিয়ন পরিষদ মাঠে যান। এসময় সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা হাফিজপুর গ্রামের নজরুল ইসলাম বাদশার ছেলে কাজী শরিফুল ইসলাম শাকিল, একই গ্রামের ইবরাহিম ইব্রাহিম  খলিলসহ ৭-৮ জন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ওই সময় এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় তাঁর সঙ্গে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তিনি আরও জানান, সংবাদ প্রকাশের জেরে শরিফুল ইসলাম শাকিল এর আগেও গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, তার শরীরে কিল-ঘুষি ও লাঠির আঘাতের চিহ্ন রয়েছে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া প্রতিদিনের পোস্টকে বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মনোহরদীতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রকাশের সময় : ০১:৫২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪