ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কেন্দ্রীয় এনডিএফ থেকে ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত, ১৪ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ গঙ্গাচড়ায় দেড় একর পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতি ৩ লাখ টাকা সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, নিয়োগ দিচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় ২০ বছর আগে স্বজন হারিয়েছিলেন, এবার হাতির আক্রমণে আহত সাহাব উদ্দীন। শুধু চ্যাট নয়, পুরো ফোল্ডারও লুকানো যাবে হোয়াটসঅ্যাপে! কিউআর কোড স্ক্যান করলেই বিপদ! প্রতারণা এড়াতে যা যাচাই করবেন হার্ট ফেইলিওরের আগাম সতর্কবার্তা, শরীরের যেসব সংকেত উপেক্ষা করবেন না। মেলার আয় যাবে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে, রংপুরে শুরু ৩০ নভেম্বর ‎‘আমাকে ছাড়া উদ্বোধন নয়’ বক্তব্যে গঙ্গাচড়া বিএনপির ক্ষোভ, প্রত্যাহারের দাবি ১৮ বছরের আগেই বিয়ে ৪৭ শতাংশ মেয়ের, বাল্যবিয়ে ঠেকাতে তাগিদ

“ময়মনসিংহে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 316 বার পড়া হয়েছে

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ধোবাউড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে বলে দাবি বিএনপির নেতাকর্মীদের।

বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রতিদিনের পোস্টকে বলেন, ‘বিকেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা্‌্‌ একদফা বিএনপির কার্যালয় ও চেয়ার টেবিল ভাঙচুর করে চলে যায়। সন্ধ্যার পর আবারও তারা বিএনপির ্‌্‌কার্যালয়ে এসে আগুন দিয়ে চলে যায়। ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার গভীর রাতে আওয়ামী লীগের কার্যালয়ে নিজেরা ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। রাসেল আহমেদর নামে বিএনপির এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিএনপি কার্যালয়ে হামলার বিষয়ে জানতে ধোবাউড়া উপজেলা আওয়ামী ্‌লীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাসের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তা ব্যস্ত দেখায়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান প্রতিদিনের পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ্‌পরিদর্শন করেছে। তবে কে বার কারা হামলা-ভাঙচুর করেছে বিষয়টি জানা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির ৩৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়। ওই মামলায় রাসেল আহমেদ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ।

এই নিউজটি শেয়ার করুন

“ময়মনসিংহে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের অভিযোগ”

প্রকাশের সময় : ০৩:৫৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২