ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ নামজারিতে ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে এমপি আব্দুল মান্নানের কঠোর হুঁশিয়ারি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত মুজিবুরের পরিবারের পাশে; প্রধানমন্ত্রী ৯৯৯-এ ফোনে ১০ পর্যটক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী উদ্ধার বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন স্পেন ৫০ হাজার মানুষ মৌলভীবাজারে টিলা ধসের ঝুঁকিতে মৌলভীবাজারে চার উপজেলায় ৯৫ কি:মি: সড়ক ক্ষতিগ্রস্ত এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল আন্তঃশিক্ষা বোর্ড

মোটরসাইকেলের কাগজ দেখতেই সামনে আসলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • / ১২৬ বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস অবৈধ নাসির বিড়িসহ মাহি আহমেদ (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। সোমবার (১১ই মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নের বাবুরবাজার এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট চলাকালীন সময়ে তাকে আটক করা হয়। আটককৃত ওই তরুণ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট গ্রামের জামাল মিয়ার ছেলে।পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, চলমান পুলিশ সপ্তাহ উপলক্ষে কমলগঞ্জ থানা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বাবুরবাজার এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়। বিকাল থেকে ওই এলাকায় পুলিশ সপ্তাহ উপলক্ষে বিশেষ অভিযান চলছিল। এসময় সেই সড়ক দিয়ে যাওয়ার সময় মাহি আহমেদের মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করতে থামানো হলে, তার আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তার সাথে থাকা স্কুল ব্যাগ ও বাজার ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৭ হাজার পিস নাসির বিড়ি উদ্ধার করে তাকে আটক করা হয়। এছাড়াও চেকপোস্ট বসিয়ে সোমবার সন্ধ্যা পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন ৯টি মোটরসাইকেল ও ২টি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে দুদিনের অভিযানে ২৫ টি মোটরসাইকেল ও ৫ টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে মামলা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘অবৈধ পণ্য চোরাচালান রোধ এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন গাড়ি ও চালকদের বিরুদ্ধে পুলিশের এই অভিযান পরিচালিত হচ্ছে। আটককৃত কিশোরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে এবং প্রচলিত নিয়মে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা বলে জানান তিনি।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মোটরসাইকেলের কাগজ দেখতেই সামনে আসলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি

প্রকাশের সময় : ০৪:২৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬