ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু

মৌলভীবাজারে প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত আসামি লিটনের বিদেশে পলায়নের চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / ৩৯৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজারে প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত আসামি লিটনের বিদেশে পলায়নের চেষ্টা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার গুমড়া গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে লিটন মিয়া (৪৯) প্রতারণা মামলায় মহামান্য আদালত কর্তৃক দোষী সাব্যস্ত হয়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। বর্তমানে তিনি পলাতক অবস্থায় রয়েছেন এবং বিদেশে পালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

মামলার বাদী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের রিপন রায় জানান, ২৩মে,২০২২ সালের মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে লিটন মিয়ার বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন যার নং সিআর ৫৬৬/২২। পরবর্তীতে জেলা দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আনোয়ারুল হক, যুগ্ম দায়রা জজ, ২১ মে ২০২৫ইং রায় ঘোষণার মাধ্যমে লিটন মিয়াকে দোষী সাব্যস্ত করেন।
রিপন রায়ের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যদি তাকে আইনের আওতায় না আনা হয়, তবে সে অনুমান করছেন লন্ডন প্রবাসী লিটনের প্রথম স্ত্রীর সহায়তায় তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, ন্যায়বিচারের স্বার্থে যেন এই অভিযুক্ত আসামিকে পুলিশ ভেরিফিকেশন (ছাড়পত্র) প্রদান না করা হয়; তা না হলে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ও সজাগ দৃষ্টির আবেদন জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

মৌলভীবাজারে প্রতারণার দায়ে সাজাপ্রাপ্ত আসামি লিটনের বিদেশে পলায়নের চেষ্টা

প্রকাশের সময় : ০১:২৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫