ঢাকা
,
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দিনের আলোয় অস্ত্র ঠেকিয়ে স্বর্নালংকার ছিনতাই
শীঘ্রই শমসেরনগর বিমানবন্দর চালুর উদ্যোগ
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১
ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক
গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক
শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর
আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক
এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা
মৌলভীবাজার ফলের বাজারে জরিমানা
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৩:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ২৭৮ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরের মৌসুমী ফলের বাজারে অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (১৬ এপ্রিল) মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শফিকুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মৌলভীবাজারের সহযোগিতায় দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার কোর্ট বাজার, চৌমুহনা, পশ্চিমবাজারসহ শহরের বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, মৌসুমী ফল তরমুজের প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত তদারকি অভিযানে অতিরিক্ত দামে তরমুজ বিক্রয় করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে কোর্ট বাজারে অবস্থিত আব্দুস শহীদ ফল ভান্ডারকে ১০ হাজার টাকা, চৌমুহনীতে অবস্থিত মায়ের দোয়া ফল ভান্ডারকে ৩ হাজার টাকা, পশ্চিমবাজারে অবস্থিত সুলতান ফল ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আগামীতেও তা অব্যাহত থাকবে।
ট্যাগস :


















