ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধর্ষণের ক্ষত শুকানোর আগেই ফের শ্লীলতাহানির অভিযোগ, আত্মহত্যা স্কুলছাত্রীর ১১ কোটি টাকার শিক্ষা প্রকল্প উদ্বোধন করলেন এমপি মিলন তিস্তার হুংকারে বসতভিটা ছাড়ার প্রস্তুতি গঙ্গাচড়ায় চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান গঙ্গাচড়ায় ২৫ পরিবারের হাতে ৫০ ছাগল রাস্তার উন্নয়ন না হলে উপজেলা কার্যালয় ঘেরাও করতে পারে জনগণ: খালেকুজ্জামান বাবলু নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার মায়ের মৃত্যুশোক কাটতে না কাটতেই পুকুরে ডুবে ছেলের করুণ মৃত্যু মোবাইল কেনার পরই বাবার ভয়, মসজিদে ঘুমানো কিশোরকে চোর বানিয়ে নির্যাতন

রাস্তার উন্নয়ন না হলে উপজেলা কার্যালয় ঘেরাও করতে পারে জনগণ: খালেকুজ্জামান বাবলু

মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
মারুফ হাসান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 16 বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জে জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ (উ.বি.)-এর চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজ দীর্ঘদিনেও দৃশ্যমান না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে অতি শীঘ্রই জামালপুরের জনগণ উপজেলা কার্যালয় ঘেরাও করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
খালেকুজ্জামান বাবলু উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলেন, উপজেলা প্রকৌশলী তার দায়িত্ব যথাযথভাবে পালন করছেন কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি করা সড়কগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আলটিমেটাম দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক মিলন শিক্ষার মানোন্নয়ন এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
জামালপুর রাজমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফাইজ উদ্দিন এর সভাপতিত্বে ও জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদ  দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

রাস্তার উন্নয়ন না হলে উপজেলা কার্যালয় ঘেরাও করতে পারে জনগণ: খালেকুজ্জামান বাবলু

প্রকাশের সময় : ০৭:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬