ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত  বিয়ের পর গুগলে কী সার্চ করেন নারীরা? জানলে অবাক হবেন! কালীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

“লংমার্চে গুলি’বিদ্ধ ইমরান খান”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ১২:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
  • / 486 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || লংমার্চে গুলিবিদ্ধ ইমরান খান|

সরকারবিরোধী লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

ডন জানিয়েছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের আল্লাহ হো চকের কাছে ইমরান খানের কন্টেইনারে গুলি চালায় অজ্ঞাত হামলাকারীরা। এতে তার পায়ে তিনটি গুলি লেগেছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর বরাতে ডনের খবরে বলা হয়, হামলায় ইমরান খান ছাড়াও আরও দুইজন আহত হয়েছেন। তারা হলেন সিনেটর ফয়সাল জাভেদ এবং আহমেদ চাত্তা। এ ঘটনায় এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

নির্বাচনের দাবিতে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি।

একাধিক টেলিভিশন চ্যানেল পায়ে ব্যান্ডেজ বাঁধা ইমরান খানকে দেখা গেছে। নিরাপত্তা টিমের সহযোগিতায় তাকে কন্টেইনার থেকে একটি গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

এই নিউজটি শেয়ার করুন

“লংমার্চে গুলি’বিদ্ধ ইমরান খান”

প্রকাশের সময় : ১২:৪০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২