ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান স্ত্রীর বিদেশ যাওয়া নিয়ে ক্ষোভ: সন্তানদের বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা বাবার

শনিবার ঢাকা ও রংপুর বাদে সারা দেশে বিএনপির গণমিছিল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / 481 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট: শনিবার ঢাকা ও রংপুর বাদে সারা দেশে বিএনপির গণমিছিল।

আগামীকাল শনিবার বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ে ঢাকা ও রংপুর মহানগর বাদে সারা দেশে জেলা ও মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করবে দলটি। গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সরকার পতনে ঢাকাসহ সারা দেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কিন্তু আজ ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনের পরিপ্রেক্ষিতে ঢাকার কর্মসূচির তারিখ পরিবর্তন করে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়। অন্যদিকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের কারণে বিএনপির ঘোষিত গণমিছিল পিছিয়ে ঢাকার সঙ্গে সমন্বয় করে ৩০ ডিসেম্বর করা হবে বলে জানিয়েছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

এদিকে সারা দেশে এসব কর্মসূচি পালনে বিএনপির কেন্দ্রীয় নেতারা ৯টি বিভাগীয় শহর এবং বিভাগের ১০টি বড় জেলাগুলোতে সফর করছেন। এর মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা রয়েছেন। তারা কর্মসূচি পালনে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করবেন। এ ছাড়া অন্যান্য জেলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা গণমিছিলে নেতৃত্ব দেবেন।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলার গণমিছিলে থাকবেন দলের স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, রাজশাহী মহানগর ও জেলার দায়িত্বে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, খুলনা মহানগর ও জেলায় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, কুমিল্লা মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলায় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং গাজীপুর মহানগর ও জেলার দায়িত্বে আছেন স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সিলেট মহানগর ও জেলায় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, কিশোরগঞ্জে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, নোয়াখালী জেলায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রাজবাড়ীতে যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, যশোরে মহানগর ও জেলায় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নারায়ণগঞ্জ মহানগর ও জেলার দায়িত্বে আছেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, দিনাজপুরে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, নাটোরের দায়িত্ব আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এই কর্মসূচির সার্বিক সমন্বয় করবেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা। উপস্থিত থাকবেন ওই মহানগর ও জেলার কেন্দ্রীয় নেতারা।

এই নিউজটি শেয়ার করুন

শনিবার ঢাকা ও রংপুর বাদে সারা দেশে বিএনপির গণমিছিল

প্রকাশের সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২