ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

“শেখ হাসিনা যতদিন, বাংলাদেশ আলোকিত ততদিন”

রিপু
  • প্রকাশের সময় : ০৬:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
  • / ৪৫৩ বার পড়া হয়েছে
৮৭

নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের পোস্ট || শেখ হাসিনা যতদিন, বাংলাদেশ আলোকিত ততদিন|

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শেখ হাসিনা জনগণের রাজনীতিতে বিশ্বাস করেন, পেশী শক্তির রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি।

মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে। বিএনপির হাতে দেশ গেলে অন্ধকার হয়ে যাবে, দেশের মানুষ অন্ধকারে যাবে না। আওয়ামী লীগ সব সময় জনগণের শক্তিতে বিশ্বাস করে বলেই অন্ধকারে ফিরে যেতে চায় না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে সারা বিশ্বে সংকট চলছে। বাংলাদেশে এজন্য কিছু জিনিসের দাম বাড়ছে, তারপরও শেখ হাসিনা চেষ্টা করেন নিয়ন্ত্রণ করার জন্য।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /প্রতিদিনের পোস্ট

প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

“শেখ হাসিনা যতদিন, বাংলাদেশ আলোকিত ততদিন”

প্রকাশের সময় : ০৬:২৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২