ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • / 246 বার পড়া হয়েছে

শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশেই অবৈধভাবে দখল করা দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে ও প্রশাসনের যৌথ উদ্যোগে গত দু’দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে তিন শতাধিক অবৈধ স্থাপনা ধ্বংস করে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ। অভিযান পরিচালনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, গ্রামীন রেল পুলিশ (জিআরপি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে সাতগাঁও বাজার, রেলওয়ে কলোনী, আমরাইলছড়া রোড এবং সিন্দুরখান রোডের অবৈধ দোকানপাট রয়েছে। এমনকি এক বিলাসবহুল বাড়িও উচ্ছেদকাজে পড়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত জমিতে রেলওয়ের ভূমি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে। এ অভিযান এলাকায় যানজট কমানোর পাশাপাশি রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ স্থাপনাগুলো রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল। এর ফলে রেল চলাচলে বিঘ্ন ঘটত এবং জনজীবনও অসুবিধায় পড়ত। এই অভিযান সুষ্ঠু ভাবে পরিচালনা হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে অবৈধভাবে দখলকৃত রেলওয়ের জমি উদ্ধার

প্রকাশের সময় : ০৪:১২:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫