ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে আরেক মামলা, তদন্তে সিআইডি বদরগঞ্জে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চার চাকা; কারণ অজানা অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজনা, গণপিটুনিতে প্রাণ গেল দুজনের ১৫ বছরের নিচে নো সোশ্যাল মিডিয়া! গ্রিসের ঐতিহাসিক আইন মামলা নিয়ে রুমিনের স্পষ্ট বার্তা, ‘প্রধান আসামি আমাকে করবেন’ কালীগঞ্জে জাগলীয়া জায়ান্টস ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমি এখন বিএনপি নেতা’—সাংবাদিককে বললেন ইউএনও

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১০:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / 253 বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ই জুলাই) দুপুরে পৌরসভার মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দিন।

বাজেটে উন্নয়ন খাতে ৩১ কোটি ৯ লাখ এবং রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ টাকা। ব্যয় কাঠামোর মধ্যে সংস্থাপন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ কোটি ১০ লাখ, শিক্ষা খাতে ২০ লাখ, স্বাস্থ্য ও স্যানিটেশন খাতে ২ কোটি ১২ লাখ, পানি সরবরাহে ২ কোটি ৯২ লাখ এবং ডেঙ্গু-করোনা মোকাবিলা ও নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্নতায় ১ কোটি ৯৭ লাখ টাকা।

এছাড়া সড়কবাতি খাতে ১০ লাখ, ত্রাণ তহবিলে ২০ লাখ, নারী উন্নয়নে ৩ লাখ ৫০ হাজার, প্রশিক্ষণে ৫ লাখ, খেলাধুলা ও সংস্কৃতিতে ৫ লাখ ৫০ হাজার এবং যানজট নিরসনে ১৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণায় জানানো হয়, পৌরসভার নিজস্ব তহবিল ও বিভিন্ন সরকারি অনুদান থেকেই এসব ব্যয়ের উৎস সহায়ক হবে।

উল্লেখ্য, গত অর্থ বছরে ৫৫ লাখ ৯৩ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণাকালে উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, বিএনপি নেতা মকবুল হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক শামিম আহমদ, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্রতিনিধি।

বাজেট ঘোষণার সার্বিক সহযোগিতায় ছিল এনজিও ম্যাক বাংলাদেশ এবং রাইজিং ফর রাইটস প্রজেক্ট।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা

প্রকাশের সময় : ১০:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫