ঢাকা , সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ নজরুলের চেতনার আজ আরও বেশি প্রয়োজন-নাসের রহমান আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩৬ বার পড়া হয়েছে
১০৩

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় কাওছার আহমদ (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহত কাওছার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের সুরিখাল গ্রামের মৃত আরমান আলীর ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৭টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের তেলিজুরী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে মুন্সিবাজার থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন কাওছার। পথে তেলিজুরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় কাওছার ও সদর ইউনিয়নের ভবানীপুর এলাকার বাসিন্দা সিএনজি অটোরিক্সার যাত্রী সুমন মালাকারকে (২৮) উদ্ধার করে মৌলভীবাজার সদর ২৫০ শয্যার হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাওছারকে মৃত ঘোষণা করেন।

নিহত কাওছার ৩ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। পরিবারে ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মৃতদেহের ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তরের পর বুধবার দুপুর ২টায় তার নামাজের জানাযা ও দাফন সম্পন্ন করেছেন স্বজনরা।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোবারক হোসেন খাঁন বলেন, সত্যতা নিশ্চিত করে বলেন ময়নাতদন্তের পর কাওছারের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানায় রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশের সময় : ০২:২৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫