ঢাকা
,
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
গাজীপুরে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী বৃদ্ধদের বিরুদ্ধে থানায় অভিযোগ
ঝিকরগাছা নাভারনে মসজিদের কাজে বিএনপি নেতার বাঁধা, মুসল্লিদের ক্ষোভ
সীমান্তে রোহিঙ্গাসহ আটক-৮ জনকে পুশইন
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১১:১৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
- / ১৭৮ বার পড়া হয়েছে
সীমান্তে রোহিঙ্গাসহ আটক-৮ জনকে পুশইন
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ চার রোহিঙ্গা এবং চার বাংলাদেশিকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (৮ই আগস্ট) সকালে উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।
আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের আসাদুল্লাহ (৪৫), তার স্ত্রী জমিলা বেগম(২৫), মেয়ে আসমা খাতুন (২) ও ছেলে হামিদ হোসেন (১৫)।
আটককৃত বাংলাদেশিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার হাকর গ্রামের শিরীন আক্তার (৩৫) ও তার ছেলে মো. সিয়াম (১৮), পাবনা সদরের চরাশিতোষপুর গ্রামের মো. জাকির শেখ (২৫) এবং কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের সাবিনা খাতুন (৩০)।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, সীমান্ত পিলার ১৩৭৪ থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বাতামোড়ল পানপুঞ্জি এলাকায় ঘুরাঘুরির সময় নিউ পাল্লাথল বিওপির টহল দলের চোখে পড়লে ৮ জনকে আটক করে। তাদের আটকের যাচাই বাছাই এর পর পর নিকটস্থ বড়লেখা থানায় সোপর্দ করা হবে।
এ সময় বড়লেখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বিজিবি এখনও কাউকে থানায় হস্তান্তর করেনি। সোপর্দ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগস :




























