ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
২৬ অক্টোবর থেকে কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস, যাত্রীদের জন্য নতুন সুযোগ দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা

স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • / 481 বার পড়া হয়েছে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানেবাড়ি গ্রামে ইউএনও ফেরদৌস আরা হ্যাপির দাফন সম্পন্ন করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর উপজেলার বিটেশ্বর ইউনিয়নের খানেবাড়ি গ্রামে স্বামী শিক্ষক শাহজাহানের বাড়িতে তাকে দাফন করা হয়।

এর আগে বাদ জোহর ঢাকার ডেমরায় তার বাবার বাড়িতে শেখদী কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

নিহত ফেরদৌস আরা হ্যাপি ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জননী। স্বামী মো. শাহজাহান দাউদকান্দি উপজেলার চক্রতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

নিহতের স্বামী শিক্ষক মো. শাহজাহান বলেন, মাইগ্রেনের ব্যথা নিয়ে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকাল ৭টায় ব্রেইন স্ট্রোক করে তিনি হাসপাতালে মারা যান।

উল্লেখ্য, ফেরদৌস আরা হ্যাপি ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদে যোগদান করেন। এর আগে সহকারী কমিশনার হিসেবে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত হলেন ইউএনও ফেরদৌস আরা

প্রকাশের সময় : ০৪:৪১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬