ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশীয় অস্ত্রসহ ইয়াবা মদ নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরন  অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপসহ আটক ২ গঙ্গাচড়া মহিলা কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের উদ্দেশে এমপি’র দিকনির্দেশনা গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন গ্রেপ্তার। গঙ্গাচড়ায় দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতির বার্তা ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

“৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
  • / 558 বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি।। “৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি”।

মাছে-ভাতে বাঙালি হলেও মাছের সেদিন আর নেই। সাধারণত এতো বড় বাঘাইড় মাছ বাজারে এখন দেখা যায় না। এ কারণে সিলেটের বন্দরবাজারে যখন ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রেতা নিয়ে আসেন তখন মাছটি একনজর দেখার জন্য অনেকে ভিড় জমান।

মঙ্গলবার (২৫ অক্টোবর) কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ এলাকায় জালে মাছটি ধরা পড়ে। সেখান থেকে মাছটি বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসা হয়। মৎস ব্যবসায়ী বেলাল মিয়ার দোকানে মাছটি আজ বুধবার কেটে বিক্রি করার কথা রয়েছে।

লাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ জগলু জানান, নদী ছাড়া বাঘাইড় মাছ এখন দেখা যায় না। বাজারে যখন বাঘাইড় মাছ ওঠে, তখন মানুষজন দেখতে ছুটে আসেন। অনেকেই কেজিতে বিক্রি হলে নেয়ার আগ্রহ প্রকাশ করেন। বিষয়টি মাথায় রেখে কেটে বিক্রি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, ক্রেতার চেয়ে দেখার জন্য বেশি মানুষ আসছেন। অনেকেই শখ করে ছবি তুলছেন। এতো বড় মাছ আজকাল দেখা যায় না। এ কারণে মানুষের আগ্রহ বেশি।

এই নিউজটি শেয়ার করুন

“৬০ কেজি ওজনের বাঘাইড় মাছ, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি”

প্রকাশের সময় : ০৫:৪১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২