ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পরামর্শকরন সভা-২ অনুষ্ঠিত কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস অনুষ্ঠিত মৌলভীবাজারে ৪০ হাজার মানুষ পানিবন্দি, সংকট চরমে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিরে সেমিতে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও আশ্রয়কেন্দ্রে বন্যার্তদের খোঁজ নিতে; জেলা প্রশাসক মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি; বন্যার শঙ্কা “দেশের গরীব ও অসহায় সাধারণ মানুষ সুবিধা পাওয়া শুরু করেছে” এমপি ফজলুল হক মিলন “জুলাই সনদকে অস্বীকার করছে বিএনপি”এমপি নাহিদ ইসলাম খন্দকার মো. আলমগীর হোসেন-এর জন্মদিন আজ

আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হলো বসতঘর

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৫:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২
  • / ৩১৭ বার পড়া হয়েছে
১০৯

কাতারে চলতি মাসের ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে ততই উন্মাদনা বাড়ছে। এই যখন পরিস্থিতি ঠিক এ সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের তিন ছেলে তাদের বসতঘরে আর্জিন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন।

জানা যায়, শেখ আনোয়ারুল ইসলাম ওরফে দারু মিয়া ছিলেন আর্জেন্টিনা ফুরবল দলের একজন অন্ধ ভক্ত। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি তার এই ভালবাসার কথা এলাকার সবাই জানেন। ৯ ছেলে ও এক মেয়ে রেখে এই ফুটবল প্রেমী ২০১৯ সালের জানুয়ারি মাসে মারা যান।

দরজায় কড়া নাড়ছে ২০২২ বিশ্বকাপ ফুটবলের আসর। ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করেছিলেন শেখ আনোয়ারুল ইসলাম। কিন্তু এ বছর বিশ্বকাপে বাবার শূন্যতা অনূভব করেছেন তার সন্তানরা। বিশ্বকাপ উপলক্ষে বাবার প্রতি ভালবাসায় তার পছন্দের দল আর্জেন্টিনার পতাকার আদলে নিজেদের বসতঘর রঙ করেছেন ছোট তিন ছেলে। প্রয়াত আনোয়ারুল ইসলাম ৯ ছেলেকেই লেখা পড়া করিয়েছেন। ৯ ছেলে এখনও একই সাথে আছেন। এর মধ্যে ৬ ছেলে জীবিকার তাগিদে দেশের বিভিন্ন স্থানে কর্মরত আছেন। বাড়িতে রয়েছেন ৩ ছেলে শেখ তাজিম উদ্দিন (২৮), শেখ তারেক আহমেদ (২৬) ও শেখ রোহান উদ্দিন (২৩)।

শেখ তারেক আহমেদ বলেন, আর্জেন্টিনা দলকে আমরা ভালোবাসি। যখন আমরা ছোট ছিলাম আব্বা রাত ৩টায় আমাদের পরিবারের সবাইকে ঘুম থেকে ডেকে তুলতেন খেলা দেখার জন্য। আমার আব্বা ছিলেন আর্জেন্টিনার অন্ধ ভক্ত। তখন থেকেই দলটির প্রতি আমাদের ভালবাসা তৈরি হয়েছিল। এখন আব্বা নেই, আব্বার ভালবাসা এবং আব্বার প্রতি সম্মান জানিয়ে আর্জেন্টিনার পতাকার আদলে বসতঘর রঙ করেছি।

শেখ তাজিম উদ্দিন আহমেদ বলেন, আমাদের বসতঘরটিতে শয়ন কক্ষ রয়েছে ৫টি। যার পরিমাণ ১০৮০ স্কয়ার ফিট। গত এক সপ্তাহে আট জন মিস্ত্রিসহ আমরা তিন ভাই এই রঙের কাজ করেছি। ব্যয় হয়েছে মাত্র ২০ হাজার টাকা। তনি আরও বলেন, আমি এবং আমার পরিবারের সবাই আর্জেন্টিনা দলের ভক্ত। আমার বাবাও ছিলেন এই দলের অন্ধ ভক্ত।

প্রতিদিনের পোস্ট / সম্পাদনা এস হোসেন /

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার পতাকার রঙে সাজানো হলো বসতঘর

প্রকাশের সময় : ০৫:৫৩:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২