ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ শ্রীমঙ্গলে দা নিয়ে পুলিশের ওপর হামলা আসামি ছিনতাই মুক্তার হত্যার বিচার দাবিতে মানববন্ধন নবীনগরে ঘুষিতে দুধ ব্যবসায়ীর মৃত্যু সংবাদ সম্মেলনের জেরে প্রবাসী নারীর ওপর হামলা

চাকুরি শেষে ফুলসজ্জিত গাড়িতে ফিরলেন বাবুল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে

চাকুরির সময়সীমা শেষে অবসরজনিত ছুটিতে যাওয়া মৌলভীবাজার জেলা বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ কনস্টেবল বাবুল মিয়াকে বিদায় সংবর্ধনা দিয়েছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বিদায় বেলায় অবসরে যাওয়া এই পুলিশ সদস্যকে ফুলসজ্জিত গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

বুধবার (২রা আগস্ট) রাতে মৌলভীবাজার পুলিশ সুপারের কক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে সুপার মো. মনজুর রহমান বিদায়ী কনস্টেবল বাবুল মিয়াকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। সেই সঙ্গে তার হাতে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার মো. মনজুর রহমান বিদায়ী কনস্টেবল বাবুল মিয়ার অবসরকালীন জীবনের প্রতি শুভকামনা জানান এবং তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য কামনা করেন। পরে পুলিশ সুপারের কার্যালয় থেকে ফুলসজ্জিত গাড়িতে চড়িয়ে কনস্টেবল বাবুল মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আব্দুল কাইয়ুম চৌধুরীসহ জেলা বিশেষ শাখায় কর্মরত পুলিশ সদস্যগণ বিদায় বেলায় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

চাকুরি শেষে ফুলসজ্জিত গাড়িতে ফিরলেন বাবুল

প্রকাশের সময় : ১২:০৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩