ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে বিধবার সম্পত্তি দখলের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
বড়লেখায় ইউপি জামায়েত সেক্রেটারি গ্রেপ্তার
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ১০:৪৭:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
- / ২২১ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন সাঈদ’কে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সাঈদ ওই ইউনিয়নের তেরাকুড়ি গ্রামের ফয়েজ আলীর ছেলে। গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) দিবাগত রাত দেড়টায় বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, এসআই জাহেদ আহমদ, এসআই আতাউর রহমান প্রমুখ।
বড়লেখা থানা পুলিশ জানায়, দেলোয়ার হোসেন সাঈদ সুজানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা জামায়াতের দায়িত্বশীল একজন। সাঈদ বড়লেখা থানার একটি পুলিশ অ্যাসল্ট মামলার আসামি।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘তাকে (সাঈদকে) বুধবার (২৩ আগস্ট) আদালতের মাধ্যমে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।’
ট্যাগস :




























