ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নরসিংদীর আরিয়াল খাঁ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ, দুই দিন পর ঝোপঝাড়ে মিলল শিশু মিমের অর্ধগলিত মরদেহ চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত টেকসই উন্নয়নে দক্ষতা বাড়াতে গোপালপুরে প্রশিক্ষণ কালীগঞ্জ সেন্ট্রাল কলেজের নবীন বরণ উৎসব-২০২৬ অনুষ্ঠিত নাচোলে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১ ধামইরহাটে ট্যাপন্ডাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ডেঙ্গু রোধে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত চাঁপাইনবাবগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান

“ভেদ: রিতেশ-জেনেলিয়া দুজনেরই ‘প্রথম’”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৮:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 445 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “ভেদ: রিতেশ-জেনেলিয়া দুজনেরই ‘প্রথম’”।

স্বামী-সংসার ও সন্তানদের নিয়েই ব্যস্ত থাকেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। ব্যস্ততাকে ছুটি দিয়ে দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরছেন তিনি। স্বামী রিতেশ দেশমুখের পরিচালনায় প্রথমবারের মতো মারাঠি সিনেমা দিয়ে তার এই প্রত্যাবর্তন। এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে রিতেশেরও।

সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমা ‘ভেদ’ নামের এই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করেছেন জেনেলিয়া। সেই সঙ্গে প্রথম লুকও প্রকাশ করেছেন। চলতি বছরের ৩০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় জেনেলিয়ার। হিন্দি-তামিল-তেলেগুর মতো বিভিন্ন ভাষায় সিনেমা করলেও বাকি ছিল মারাঠি ভাষায় অভিনয়। এবার সেটাও সেরে ফেললেন জেনেলিয়া।

ভক্ত-অনুসারীদের জন্য ‘ভেদ’-এর একাধিক পোস্টার শেয়ার করেছেন জেনেলিয়া। পোস্টারে স্বামী রিতেশ দেশমুখের সঙ্গে ভারতীয় মেয়ের লুকে দেখা গেছে তাকে। হাতে সিগারেট নিয়ে রুক্ষ চেহারায় ধরা দিয়েছেন রিতেশ।

পোস্টার শেয়ার করে জেনেলিয়া মারাঠি ভাষায় লিখেছেন, ‘আমার জন্ম মহারাষ্ট্রে। আমি অভিনয় শুরু করার পর হিন্দি-তামিল-তেলুগুর মতো বিভিন্ন ভাষায় সিনেমা করেছি। সেখানকার দর্শকদের অগাধ ভালোবাসা পেয়েছি। রিতেশের প্রথম পরিচালনার মাধ্যমে আমার মারাঠি সিনেমায় অভিষেক হচ্ছে। মারাঠিতে কাজ করে মনে হচ্ছে, আমি আমার কাজে পূর্ণতা পেয়েছি। ‘

প্রসঙ্গত, ‘ভেদ’ সিনেমার একটি আইটেম গানে নাচতে দেখা যাবে বলিউড সুপারস্টার সালমান খানকে। কিছুদিন আগে গানটির দৃশ্যধারণে অংশ নেন ‘সুলতান’ অভিনেতা।

এই নিউজটি শেয়ার করুন

“ভেদ: রিতেশ-জেনেলিয়া দুজনেরই ‘প্রথম’”

প্রকাশের সময় : ০৮:১৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২