ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

কুলাউড়ায় ৪১ কেজি ২৫০ গ্ৰাম গাঁজাসহ আটক-২

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / 275 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তাজুল ইসলাম এবং জসিম মিয়া নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, এসআই আনোয়ার মিয়াসহ পুলিশের একটি দল ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। গ্যারেজে থাকা একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) এর ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে মোট ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ তাজুল ইসলাম (৩৫), পিতা-মৃত সিরাজ মিয়া @ কুদ্দুছ মিয়া, বর্তমান সাং-বাদে মনসুর (জয়নাল মিয়ার বাসার ভাড়াটিয়া), ৮নং ওয়ার্ড, কুলাউড়া পৌরসভা ও তার শ্যালক ২। মোঃ জসিম মিয়া (২৭), পিতা-মৃত শফিক মিয়া, মাতা-শেলী বেগম, সাং-ইসলামনগর, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদ্বয়কে আটক করা হয়।

কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, ”আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা ৩/৪ দিন আগে হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকা থেকে পলাতক দুই ব্যক্তির সহযোগিতায় এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল।”

এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তি এবং পলাতক আরও দুইজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করাহ য়েছে।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় ৪১ কেজি ২৫০ গ্ৰাম গাঁজাসহ আটক-২

প্রকাশের সময় : ১১:৪১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩