ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

সাঈদীকে নিয়ে আলোচনায় জেলা আমিরসহ গ্রেপ্তার-৫

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 265 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার শাহবন্দর এলাকায় যুদ্ধাপরাধী মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর জীবন ও কর্ম নিয়ে নেট দুনিয়ার ফেইসবুক লাইভে আলোচনা অনুষ্ঠান চলাকালে জেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শাহবন্দর এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী, মৌলভীবাজার সদর উপজেলা শাখার আমির ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর জামায়াতের সেক্রেটারি মুর্শেদ চৌধুরী এবং জামায়াত ইসলামীর সদস্য শেখ শাহাবুদ্দিন।

মৌলভীবাজার সদর থানা পুলিশের ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, বৃহস্পতিবার রাতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে মৌলভীবাজার জেলা জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আসামিদ্বয়কে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

সাঈদীকে নিয়ে আলোচনায় জেলা আমিরসহ গ্রেপ্তার-৫

প্রকাশের সময় : ০৯:৪৭:০১ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩