ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর প্রাণ গেল

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • / 417 বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাইসা মনি (৫) ও মাইসা মনি (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামে এ ঘটনা ঘটে।

ররাইসা মনি ও মাইশা মনি ওই গ্রামের প্রবাসী সাইফুল ইসলামের দুই মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১ টার দিকে বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে খেলছিল পরে তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। তাদের খেলার একটি বল পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তাদের বেলা ১ টার দিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লাওর ফতেহপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ইসমত আরা জাহান প্রতিদিনের পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাউর ফতেপুর ইউনিয়নের বাড়িখলা গ্রামের সাইফুল ইসলামের দুই মেয়ে পুকুরের পাড় খেলা করার সময় পানিতে ডুবে মারা যান।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নবীনগরে পানিতে ডুবে ২ শিশুর প্রাণ গেল

প্রকাশের সময় : ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩