ঢাকা
,
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৪১টি দুধের সবকটিতেই মিলল মাইক্রোপ্লাস্টিক
নবীনগরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে বিধবার সম্পত্তি দখলের অভিযোগ ভাসুরের বিরুদ্ধে
অবৈধ বালু উত্তোলনে আশুগঞ্জে আতঙ্ক
মানুষের কল্যাণেই কাজ করছে বর্তমান সরকার: এমপি মান্নান
কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড
নবীনগরে চার বছরের শিশুসহ মা নিখোঁজ
লন্ডনের বিলাসবহুল হোটেলে মদ খেয়ে সৌদি যুবরাজের মৃত্যু
শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি: সাহাবুদ্দিন
সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ঢাকায় একজনের মৃত্যু
প্রতিনিধির নাম
- প্রকাশের সময় : ০৫:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩
- / ২২৯ বার পড়া হয়েছে
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দু’জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুস্তাফিজুর রহমান (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
নিহত মুস্তাফিজ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের আব্দুল মনাফের ছেলে এবং শহীদনগর মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষাসচিবের দায়িত্ব পালনে ছিলেন।
পতনঊষার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলি আহমদ খাঁন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মুস্তাফিজুর রহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।
গত ৭ সেপ্টেম্বর দুপুরে শ্রীসূর্য্য পেকুপাড়া গ্রামে মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরে রান্না করার কাজ চলছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণিত হয়। মুহূর্তেই আগুন রান্নাঘরের চারিদিক ছড়িয়ে পড়ে। এ সময় মুস্তাফিজুর ও নঈম মিয়া দগ্ধ হন। ওই দিন রাতে স্থানীয়রা তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করেন। মুস্তাফিজুর রহমানের ৫১ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল। দগ্ধ নঈম মিয়া (৪৫) এখনও চিকিৎসাধীন অবস্থায় আছেন।
ট্যাগস :




























