ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা কুলাউড়ায় ডাকাতির ঘটনায় ২ জনসহ গ্রেপ্তার-৭ আমতলীতে মাদক ব্যবসায়ী, সহযোগী ও পৃষ্ঠপোষকতাকারীকে গ্রেফতার কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে কালীগঞ্জে লক্ষ্মীপূজার মণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা বাবলু মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ছাত্র আরিফ ১৮ দিনেও মিলেনি সন্ধান বসুন্ধরা শুভ সংঘের বিভাগীয় সম্মেলনে সম্মানিত সাংবাদিক আসাদুজ্জামান প্রবাসীর স্ত্রীকে ভিডিওর ভয় দেখিয়ে টাকা আদায়, গ্রেপ্তার মাদরাসাশিক্ষক

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৪:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / 263 বার পড়া হয়েছে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে নানাবাড়িতে পুকুরে ডুবে (নাতি) শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ই সেপ্টেম্বর) বিকালে উপজেলার ৪ নং সিন্দুরখান ইউনিয়নের দরবেশনগর (দুর্গানগর) গ্রামে এ ঘটনাটি ঘটে।

ওই শিশুর নাম সিয়াম মিয়া। সে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বুগলি গ্রামের বাসিন্দা বিল্লাল মিয়ার ছেলে।

শিশুটির নানা মো. রুহুল আমিন বলেন, আমার নাতি সিয়াম তার মায়ের সঙ্গে আমার বাড়িতে বেড়াতে আসে। আজ শুক্রবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে সিয়াম আমার বাড়ির পুকুরে পড়ে যায়। তার বোন রামিশা পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে এসে তাকে পুকুর থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সনি কুমার সাহা বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আমরা শিশুটির পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছি।

ট্যাগস :

এই নিউজটি শেয়ার করুন

নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে নাতির মৃত্যু

প্রকাশের সময় : ০৪:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩