ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

জালনোট তৈরির কারিগর র‌্যাবের খাঁচায়

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৩৯ বার পড়া হয়েছে
৬৪

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শেরপুরে সাড়ে ৮ লক্ষ টাকার জাল নোটসহ কারিন্দ্র সরকার (৪৫) নামে জাল নোট প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় তাঁর কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ সেপ্টেম্বর) র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, দেশের অর্থনীতির চাকাকে অচল করতে এবং সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে অধিক মুনাফার লোভে জাল টাকা তৈরি ও বাজারজাত করার সংঘবদ্ধ চক্র সক্রিয় আছে। ওই চক্রের সদস্যরা জাল টাকা তৈরি করে আসল টাকার ভিতর জাল টাকা মিলিয়ে সহজ সরল মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। এর ধারাবাহিকতায় জাল নোট প্রস্তুতকারী চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জাল নোট প্রস্তুতকারী চক্রের কতিপয় অসাধু ব্যক্তি জাল টাকাসহ মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান করছে। এমন তথ্যে র‌্যাব-৯ সিলেটের একটি দল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নগদ সাড়ে ৮ লাখ টাকা মূল্যের জাল নোটসহ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত কারিন্দ্র সরকার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড় উজিরপুর গ্রামের মৃত: ভানেস্বর সরকারের ছেলে।

এদিকে আটক হওয়া কারিন্দ্র সরকারের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত জাল টাকার নোটসহ মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাব।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

জালনোট তৈরির কারিগর র‌্যাবের খাঁচায়

প্রকাশের সময় : ০৭:২৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩