ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ফজরের নামাজে এসে লাশ হলো মুসল্লি; আটক-১ ঝড়ে গাছ পড়ে সাড়ে ৫ ঘন্টা যান চলাচল বন্ধ; এখন স্বাভাবিক গর্তে ভরা নবীনগর-আশুগঞ্জ সড়ক শ্রীমঙ্গলে এমআর টিকাদানে অনিয়ম; সমন্বয়হীনতায় ঝূঁকিতে শিশুস্বাস্থ্য ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের আধুনিক মানের গেইট নির্মাণের ভিত্তিপ্রস্তর আন্তর্জাতিক মে দিবসে কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত এসপিকে ঘুষ দিতে গিয়ে এক নারী-যুবক আটক এক হাতে রক্তের ব্যাগ অন্য হাতে কলমের ছোঁয়ায় এসএসসি পরীক্ষা সিনড নেতৃবৃন্দের সিলেট জেলার খাসিয়া সম্প্রদায়ের সরকারের উচ্চপর্যায়ের সভা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে গ্রামের পর গ্রাম প্লাবিত;কৃষকের কপালে ভাঁজ

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্যে নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টিসহ গোডাউন সিলগালা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩
  • / ২৪৭ বার পড়া হয়েছে
৬৭

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ মেয়াদ উর্ত্তীণ ও বিভিন্ন নকল নামীদামী ব্রান্ডের মোড়ক ব্যবহার করে চা পাতার প্যাকেটজাতের গোডাউনে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ চা বোর্ড।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিনের নেতৃত্বে শহরের সোনার বাংলা রোডে সমর মিয়ার চা পাতার গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রায় দুই শতাধিক চা পাতার বস্তাসহ গোডাউনটি সীল গালা করা হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, শহরের সোনা বাংলা রোডের একটি গোডাউনে দীর্ঘদিন থেকে ফিনলে টি কোম্পানি, ভারতীয় চা ব্রান্ড কলকাতা টি-সহ বিভিন্ন নামীদামী ব্রান্ডের মোড়ক নকল করে চা পাতা বাজারজাত করে আসছেন। এসময় গোডাউনের ভেতরে নকল মোড়ক, মেশিনসহ সব ধরনের উপকরণ পাওয়া যায়। গোডাউনের ভেতর প্রায় দুই শতাধিক চা পাতার বস্তা জব্দ করা হয়েছে। এসব চা পাতা দেশের চা পাতা নয় বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এসব চা পাতার বস্তার মধ্যে অধিকাংশ নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ।

গোডাউনের ভেতরে এত অপকর্ম হয় তা এতোদিন কেউ বুঝতে পারেনি। শুক্রবার পুরো বিষয়টি পরিক্ষা নিরীক্ষা করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানান। গোডাউনে চা পাতার মূল মালিক সমর মিয়াকে পাওয়া যায়নি, অভিমানের বিষয়ে জানতে জানতে পেরে সটকে পড়ে।

এসময় চা বোর্ডের পরিচালক ড.রফিকুল ইসলাম, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) পরিচালক ইসমাইল হোসেন, শ্রীমঙ্গল থানা পুলিশের ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সহায়তা করে।

এ ব্যাপারে চা বোর্ডের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রুহুল আমিন জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সমর মিয়ার গোডাউনে অভিযান পরিচালনা করি। এসময় ফিনলে টি কোম্পানিসহ দেশের নামীদামী ব্রান্ডের নকল মোড়ক, মেশিন ও আরও বিভিন্ন উপকরণ জব্দ করি। চা পাতা দেখে মনে হচ্ছে এগুলো দেশীয় চা পাতা নয়। বৃষ্টির কারণে আজ পুরো প্রক্রিয়া শেষ করা যায়নি, গোডাউন সীল গালা করা হয়েছে। আগামীকাল শুক্রবার যাচাই-বাছাই করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান।

ট্যাগস :
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

এই নিউজটি শেয়ার করুন

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে সমরের চা সাম্রাজ্যে নকল ও ভারতীয় চা ব্রান্ড কলকাতা টিসহ গোডাউন সিলগালা

প্রকাশের সময় : ০৪:২৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩