ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ সিঙ্গেল দিবস, একাই যখন নিজের সঙ্গী! এক্সের প্রোফাইল দেখা ছাড়তে পারছেন না? কাজে দেবে ৫ সহজ কৌশল ​চাঁপাইনবাবগঞ্জ পৌরবাসীর বাড়ি বাড়ি বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ: এমপি নূরুল ইসলাম বুলবুল ব্যাটারি চালিত রিকশার রোড পারমিট ও ১০ দফা দাবিতে দুই সিটি কর্পোরেশনে স্মারকলিপি পেশ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ ​ ‎‘চাকরির জন্য’ ৫ লাখ টাকা, ছয় বছর পরও মেলেনি চাকরি শিশুর অবস্থান জানতে জিপিএস ট্র্যাকার ব্যবহার করতে পারেন কোন ধরনের, জানুন বিস্তারিত ​ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গঙ্গাচড়ায় যুবদলের মিছিল কল্যাণপুরে মাদরাসাতুর রাইহানের ২য় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

“বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে মাহি”

নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
নিউজ ডেস্ক, প্রতিদিনের পোস্ট
  • প্রকাশের সময় : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
  • / 428 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক।। “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে মাহি”।

বাংলাদেশ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী সংস্কৃতিকর্মী, রাজনৈতিক সংগঠক, সমাজসেবক ও শিল্পী হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। আগামী ২ বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

গত বুধবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদ ও সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এদিকে আজ (২৭ অক্টোবর) মাহির জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে তার স্বামী রাকিবের সারপ্রাইজের কমতি ছিল না। জন্মদিন উপলক্ষে স্ত্রীকে একটি বিশেষ উপহার দিয়েছেন তিনি। সেটি হলো, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল। জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি।

প্রসঙ্গত, ২০১২ সালে সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাহি। তার অভিনীত ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, ‘জান্নাত’সহ একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

“বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে মাহি”

প্রকাশের সময় : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২